POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২ | সময়: ৬:০৮ অপরাহ্ণ

কচুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়া মিলাদ, আলোচনা সভা ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, বিশেষ অতিথি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, ওসি মো. ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান আমির হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ: মবিন,ডেপুটি কমান্ডার জাবের মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনালীনি কর্মকার,কচুয়া প্রেসক্লবের সভাপতি মানিক ভৌমিক ,সাবেক সভাপতি আলমগীর তালুকদার, ইউপি
চেয়ারম্যান কবির হোসেন, এম আখতার হোসাইন,আলমগীর হোসেন প্রমূখ।

আলোচনা শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার মোফাজ্জল হোসেন।

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন