POPULAR BD NEWS
Popular BD News Logo

মাদকের অর্থ যোগাতে অটোরিক্সা চুরি: আটক তিন

ডেস্ক নিউজ | প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২ | সময়: ৬:২৬ অপরাহ্ণ

কিশোর বয়সে মাদকের অর্থ যোগাড় করতে ব্যাটারী চালিত রিক্সা চুরি। চোরাইকৃত অটোরিক্সা উদ্ধার সহ তিন জনকে গ্রেফতার করে র‌্যাব-১১।

মোঃ রাশেদ (২৯) এক নামে ব্যাক্তি কুমিল্লার কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গত ২৬ সেপ্টেম্বর রাতে অভিযান পরিচালনা করে।

অভিযানে প্রথমে মোঃ জীবন (১৭) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী সাকিব হোসেন(১৯) কে গ্রেফতার করা হয়। তাদের দুইজনকে জিজ্ঞাসাবাদ করে একই তারিখ রাতে মোঃ জসিম উদ্দিন (২৮) কে গ্রেফতার করে এবং ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধার করে র‌্যাব-১১। উক্ত ঘটনায় মোঃ মোবারক হোসেন (১৭), নামে এক আসামী পলাতক রয়েছে

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে, মাদক বিক্রেতা স্বল্প বয়সী কিশোরদের প্রথম অবস্থায় ফ্রিতে মাদক সেবন করিয়ে তাদের মাদকের প্রতি আসক্তি তৈরী করে। পরবর্তীতে স্বল্প বয়সী কিশোররা মাদকের প্রতি আসক্ত হয়ে গেলে ফ্রিতে মাদক সেবন করানো বন্ধ করে দেয়। এরপর তারা মাদকের অর্থ যোগাড় করতে বিভিন্ন মহল্লায় চুরিসহ অন্যান্য অপরাধমূলক কর্মকান্ডে সম্পৃক্ত হয়ে পড়ে।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন