POPULAR BD NEWS
Popular BD News Logo

কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে গৃহবধূর বিষপানে আত্মহত্যা

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২ | সময়: ৭:২৫ অপরাহ্ণ

হাজীগঞ্জে কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে বিষপানে গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

সোমবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা ইউনিয়নের সাঁড়াশিয়া খন্দকার বাড়ীর হাসেম মিঞার স্ত্রী ঝর্ণা বেগম(৫০) নিজগৃহে বিষপানে আত্নহত্যা করে। পরে ঝর্ণা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে।

পারিবারিক সূত্রে জানাগেছে, গৃহবধূ ঝর্ণা বেগম প্রায় ১০থেকে ১৫টি কিস্তি রয়েছে। কিস্তিতে টাকা তুলে সম্পত্তি ক্রয় করেন তিনি।

অন্যদিকে কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে তার স্বামী হাসেম মিঞার সাথে কথা কাটাকাটি হয়। এছাড়াও আত্মহত্যার হুমকিও দেন তিনি। এদিকে হাসেম মিঞা কাজে বেরিয়ে পড়ে। গৃহবধূ ঝর্ণা বেগম ঋণের বোঝা সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করে।
এ বিষয়ে হাসেম মিঞা বলেন কি জন্য আত্নহত্যা করেছে তার জানা নেই। ঘটনার সময় তিনি কাজে ছিলেন। কাজে থাকা অবস্থায় মুঠোফোনে তার স্ত্রী’র বিষপান করার খবর পেয়ে ছুটে আসে হাসাপাতালে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হওয়ার কথা রয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন