হাজীগঞ্জে ভোটার তালিকা হালনাগাদে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে ২৮ হাজার ২৭০ জন, ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন ৭ হাজার ৮৯১ জন ও স্থানান্তরিত হয়েছেন ৪৫০ ভোটার। পূর্বের ভোটার তালিকা থাকাকালীন যারা মারা গেছেন হালনাগাদে তাদেরকে বাদ দেয়া হয়েছে বলে জানান হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ওবায়েদুর রহমান।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, হাজীগঞ্জে নতুন করে পুরুষ ভোটার হয়েছেন ১৫ হাজার ৬৫ জন ও নারী ভোটার হয়েছেন ১৩ হাজার ২০৫ জন।
হাজীগঞ্জ পৌর এলাকায় ভোটার হয়েছেন ৪ হাজার ১৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ২৯৯ জন ও নারী ভোটার ১ হাজার ৮৩৩ জন।
চলিত বছর হাজীগঞ্জ পৌরসভার ১২টি ওয়ার্ড ও উপজেলার ১২টি ইউনিয়নে একযোগে গত ৩০ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়।
গত ৩০ জুলাই থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ছবি তোলা ও ফিঙ্গার প্রিন্ট (আঙ্গুলের ছাপ) মাধ্যমে নতুন ভোটারের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়।
ইউনিয়নভিত্তিক রাজারগাঁও ইউনিয়নে ভোটার হয়েছেন ২ হাজার ২৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ২৫১ জন ও নারী ভোটার ১ হাজার ২১ জন। বাকিলা ইউনিয়নে ভোটার হয়েছেন ২ হাজার ৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৪৩ জন ও নারী ভোটার ৯৯১ জন। কালচোঁ উত্তর ইউনিয়নে ভোটার হয়েছেন ১ হাজার ৫৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮১৪ জন ও নারী ভোটার ৭৮১ জন। কালচোঁ দক্ষিণ ইউনিয়নে ভোটার হয়েছেন ২ হাজার ৬৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৩৯৪ জন ও নারী ভোটার ১ হাজার ২৯১ জন।
হাজীগঞ্জ সদর ইউনিয়নে ভোটার হয়েছেন ২ হাজার ৪১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ২৩৪ জন ও নারী ভোটার ১ হাজার ১৮১ জন। ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নে ভোটার হয়েছেন ২ হাজার ২০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ১৯০ জন নারী ভোটার ১ হাজার ১৯ জন। বড়কুল পশ্চিম ইউনিয়নে ভোটার
হয়েছেন ১ হাজার ৫১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৫০ জন ও নারী ভোটার ৬৬০ জন। হাটিলা পূর্ব ইউনিয়নে ভোটার হয়েছেন ২ হাজার ১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৯৬ জন ও নারী ভোটার ৯২০ জন। গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ভোটার হয়েছেন ২ হাজার ৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ১২৫
জন ও নারী ভোটার ৮৭৮ জন। গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে ভোটার হয়েছেন ১ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮১৬ জন ও নারী ভোটার ৮৩৬ জন। হাটিলা পশ্চিম ইউনিয়নে ভোটার হয়েছেন ১ হাজার ৩৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৯৭ জন ও নারী ভোটার ৬৪৬ জন। দ্বাদশগ্রাম ইউনিয়নে ভোটার
হয়েছেন ১ হাজার ৩৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৩২ জন ও নারী ভোটার ৬৪৩ জন। সবশেষে পৌরসভা ও সকল ইউনিয়ন মিলে রিজার্ভ ডে’তে ভোটার হয়েছেন ১ হাজার ১২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩০ জন ও নারী ভোটার ৪৯৮ জন।
ভোটার তালিকা হালনাগাদ সুষ্ঠুভাবে সম্পন্ন করা ও সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ওবায়েদুর রহমান জানান, সুশৃঙ্খলভাবে ও সুন্দরভাবে হালনাগাদ
কার্যক্রম শেষ হয়েছে। এখন সার্ভারে তথ্য প্রদানের জন্য স্ক্যানিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হলে যারা নতুন ভোটার হয়েছেন, তারা নির্বাচন কমিশনের অনলাইন থেকে তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) ডাউনলোড করে নিতে পারবেন।