POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন এমপি

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২ | সময়: ১:৩২ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করেন মেজর(অব:) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়।

শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রাসরনের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখেন সাবেক সফল সরাষ্ট্রমন্ত্রী(হাজীগঞ্জ-শাহরাস্তি) চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর(অব:) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা দিলরুবা খানম।

কৃষকের দোরগোড়ায় কৃষি প্রযুক্তির বিস্তারের লক্ষ্যকে সামনে রেখে নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, ঢাকা এর বাস্তবায়নে হাজীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে তিন দিনব্যাপী এ কৃষি মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় ৭টি স্টলে কৃষি বিভাগের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়।

স্টলগুলো হলো নার্সারী কর্ণার, আধুনিক কৃষি যন্ত্রপাতি কর্ণার, নিরাপদ ফসল উৎপান প্রযুক্তি কর্ণার,আধুনিক কৃষি প্রযুক্তি কর্ণার, জৈব ও রাসায়নিক সার কর্ণার, বীজ কর্ণার, তথ্য কর্ণার ও ফটো গ্যালারী, সবজি ও ফল কর্ণার।

একইদিন উপজেলার ই-সেন্টারে মীনা দিবস ২০২২উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, মেজর(অব:) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।

ওইসময় অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ, চাঁদপুর জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রোটা: আহসান হাবীব অরুন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিনসহ উপজেলার বিভিন্নস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন