POPULAR BD NEWS
Popular BD News Logo

ভুয়া স্কুল-কলেজের প্রশংসাপত্র তৈরী চক্রের মূল হোতা সাইফুল গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২ | সময়: ৬:৩৬ অপরাহ্ণ

র‌্যাব-১১ এর অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ইপিজেড এলাকা থেকে বিভিন্ন প্রকার ভুয়া সনদ, জন্ম নিবন্ধন সনদ, বিভিন্ন কোম্পানীর পরিচয়পত্র এবং স্কুল-কলেজের প্রশংসাপত্র তৈরী চক্রের মূল হোতা মোঃ সাইফুল ইসলাম (৩৪) কে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১। এইসব কাজে ব্যবহৃত সিপিইউ, মনিটরসহ কম্পিউটার জব্দ।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ২২ সেপ্টেম্বর বিকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন ইপিজেড এলাকার একটি স্টুডিও দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে বিভিন্ন প্রকার ভুয়া সনদ, জন্ম নিবন্ধন সনদ, বিভিন্ন কোম্পানীর পরিচয়পত্র এবং স্কুল-কলেজের প্রশংসাপত্র তৈরী চক্রের মূল হোতা কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ছোটনা (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত ফজর আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩৪) কে গ্রেফতার করে র‌্যাব-১১।

এ সময়ে তার নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত এক টি সিপিইউ, এক টি মনিটর, এক টি কী-বোর্ড, এক টি মাউস, বিভিন্ন ভূয়া সনদ, জন্ম নিবন্ধন সনদসহ বিভিন্ন ধরনের নথি-পত্রাদি উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন