POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ২০ কেজি গাঁজা ও আট বোতল বিদেশী মদসহ গ্রেফতার দুই

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২ | সময়: ১২:৪৮ অপরাহ্ণ

র‌্যাব-১১ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন পাঁচথুবী এলাকা থেকে ২০ কেজি গাঁজা ও আট বোতল বিদেশী মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ২২ সেপ্টেম্বর রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন পাঁচথুবী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ২০ কেজি গাঁজা ও আট বোতল বিদেশী মদসহ দুই জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন উত্তর
কালিকাপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মোঃ ফারুক হোসেন (২২) ও একই থানার দক্ষিণ কালিকাপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মোঃ জসিম @মালু (৪৫)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের
বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন