POPULAR BD NEWS
Popular BD News Logo

নয় হাজার চার’শ পিস ইয়াবাসহ গ্রেফতার দুই: মোটরসাইকেল জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২ | সময়: ১২:৪১ অপরাহ্ণ

র‌্যাব-১১ কুমিল্লা জেলার বুড়িচং থানা এলাকা থেকে ৯,৪০০ পিস ইয়াবা’সহ দু্ইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১। সাথে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ২১ সেপ্টেম্বর রাতে
কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন বাকশীমূল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৯,৪০০ পিস ইয়াবা’সহ দুইজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো, কুমিল্লা জেলার বুড়িচং থানার মৃত হারিজ মিয়া’র ছেলে আবুল খায়ের (৩০) ও ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার মৃত মোহর উদ্দিন’র ছেলে মোঃ শামীম (২৭)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত
মোটরসাইকেলটি জব্দ করা হয়।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের
বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন