POPULAR BD NEWS
Popular BD News Logo

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানালো উপজেলা নেতৃবৃন্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২ | সময়: ১১:০২ অপরাহ্ণ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফের পীর আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, হাজীগঞ্জ উপজেলার শাখার নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ।

নব-গঠিত কমিটির সভাপতি রোটা. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মাস্টার দেলোয়ার হোসেনের নেতৃত্বে বুধবার বিকালে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় চেয়ারম্যানের আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজদ্দেদীর সাথে কুশল বিনিময় করেন নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে উপজেলা নেতৃবৃন্দকে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজদ্দেদী। এ সময় উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন