POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২ | সময়: ৮:২৪ অপরাহ্ণ

হাজীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সম্পন্ন হয়।

পৃথক দুইটি মিছিল একত্রিত হয়ে বিশ্বরোড চৌ-রাস্তা প্রদক্ষিণ করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. খোরশেদ আলম ভুট্টো, উপজেলা যুবদলের আহবায়ক মো. আকতার হোসেন দুলাল।

ওই সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান কানু পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নুরুন্নবী সম্রাট, হাজী মিজানুর রহমান, প্রচার সম্পাদক মারুফ খান রাসেল, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মো. হুমায়ন কবির সুমন, মো. সাজ্জাদ হোসেন সোহেল, পৌর যুবদলের আহবায়ক মো. মিজানুর রহমান সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমান মজিব, সদস্য সচিব ইকবাল সর্দার, উপজেলা মৎস্য দলের সভাপতি ইমাম হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের আহবায়ক আবু ইউসুফ, সদস্য সচিব দ্বীন ইসলাম টগরসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্য দল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন