POPULAR BD NEWS
Popular BD News Logo

ড. মুনসুর উদ্দিন মহিলা কলেজের পরিচালনা পর্ষদের সভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২ | সময়: ৫:৪৫ অপরাহ্ণ
চাঁদপুরের কচুয়া  ড. মুনসুর উদ্দিন মহিলা কলেজের পরিচালনা পর্ষদের সভা হয়েছে। রোববার
বেলা ১১ টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব গোলাম হোসেন সভায় সভাপতিত্ব করেন।
অধ্যক্ষ মো. শহিদুল ইসলামের পরিচালায় সভায় আলোচনায় অংশ নেন দাতা সদস্য হুমায়ুন কবির, অভিভাবক সদস্য খালেকুজ্জামান শামীম, মো. আবদুল মান্নান, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ ওয়াসিম সুব্রত সূত্রধর,সুফিয়া আক্তার, ইংরেজি শিক্ষক শরিফুল ইসলাম প্রমূখ।
সভায় কলেজের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষক ও শিক্ষার্থীদের নানা সমস্যা, শিক্ষাবর্ষের বাজেট, শিক্ষকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
Ni/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন