চাঁদপুরের কচুয়া উপজেলার চৌমুহনী দারুস্ সুন্নাত আলিম মাদ্রাসায় নব- নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে প্রধান অতিথি হেমা এন্টারপ্রাইজের সিইও মীর মো. ইমাম হোসেন চার কক্ষ বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
সরকারি অর্থায়নছাড়াই এলাকার বিত্তবানদের দেয়া মোট ১৫ লাখ টাকায় এই ভবনটি নির্মাণ করা হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নুরুল আফছারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ৮ নং কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরে-ই-আলম রিহাত, এএইচপি ব্রিকফিল্ডের সত্ত্বাধিকারী শফিকুল ইসলাম স্বপন পাঠান, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ও সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম সরদার।
মাদ্রাসার শিক্ষার্থী সানজিদা শরীফ রেশমা ও জাহিদুল ইসলাম উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও নাতে রাসূল, জাতীয় সংগীত পরিবেশন করেন মাদ্রাসার শিক্ষার্থীরা। আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান।
Ni/N