POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধণা 

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২ | সময়: ১:০৩ অপরাহ্ণ
সৃজনশীল প্রতিভা বিকাশে কচুয়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধণা প্রদান করা হয়েছে।
১৬ সেপ্টেম্বর শুক্রবার শহীদ হালিম- লিয়াকত স্মৃতি সংসদ কচুয়া শাখার আয়োজনে উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ১শত ৪জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ ,ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম খোকার সভাপেিতত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের সভাপতি নাছির উদ্দীন মাহমুদ।
সংগঠনের সাবেক পরিচালক মো: ইব্রাহীম ইকবালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য
রাখেন প্রধান উপদেষ্টা আবু জাফর মো: মাঈন উদ্দিন, উপদেষ্টা হাফেজ মাওলানা মেজবাহুল ইসলাম লতিফি, আলমগীর শাহ আল কাদেরী,মনিরুজ্জামান আলকাদেরী, চাঁদপুর জেলা শাখার পরিচালক আবদুল্লাহ আল আমিন সাকি,সদস্য সচিব নুরুল আলম মামুন,মো: ফখুরদ্দীন,সোলায়মান মিয়াজী,মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের বি.এসসি,পরীক্ষা নিয়ন্ত্রনক গোলাম মাওলা,পরিচালক  মহিউদ্দিন আকাশ প্রমূখ।
আলোচনা শেষে মোধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ ,ক্রেস্ট ও নগদ অর্থ বিতরণ করেন অতিথি বৃন্দ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন