POPULAR BD NEWS
Popular BD News Logo

বলাখালে বঙ্গবন্ধু মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হোসেন বেপারী | প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২ | সময়: ১২:৫৬ অপরাহ্ণ

শারীরিক ও মানুষিক প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজন খেলাধুলা। সে জন্য ক্রিকেট ও ফুটবলসহ নানান খেলাধুলার তুলনা নেই। সে ধারাবাহিকতায় আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু মিনি ফুটবল টুর্নামেন্টের।

শুক্রবার বিকেলে হাজীগঞ্জ উপজেলার বলাখার জে এন উচ্চ বিদ্যালয় মাঠে পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন মুন্সীর সভাপতিত্বে বলাখাল আদর্শ ফ্রেন্ডস্ ক্লাবের সভাপতি মনির হোসেন মনিরের সঞ্চালনায় বঙ্গবন্ধু মিনি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, চাঁদপুর জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহিদুর রহমান জাহিদ।

এর আগে বঙ্গবন্ধু মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা তাছলিম আলম শিশির।

উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন সরকার বাড়ি রাইজিং ইস্টার ও সুপার ওলিপুর। খেলায় পাঁচ শূণ্য গোলে জয় তুলে নেয় সরকার বাড়ি রাইজিং ইস্টার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আতাউর রহমান পাটোয়ারী, হাজীগঞ্জ পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাজের লিটন ভূঁইয়া, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পারভেজ মজুমদার নিশাদ, ১নং ওয়ার্ড কাউন্সিলর মাইনউদ্দিন মিয়াজী।

অনুষ্ঠানে ওই সময় উপস্থিত ছিলেন, খোরশেদ আলম, নাছির মিজি, শাহ জালাল পিটু, কাউছার পাটোয়ারী টুটুল, জুবায়েদ আহম্মোদ কাসেমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলায় সার্বিক সহযোগিতা করেন, কাউছার আলম, ইমতিয়াজ আহমেদ, ইমন হোসেন, ফরহাদ বকাউল,আল আমিন হোসেন, আব্দুর রব বেপারী, সৈকত আলম প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন