POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ১ম দিনে এসএসসিতে ৫৮ ও দাখিলে ২০জন অনুপস্থিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২ | সময়: ৯:৪৯ অপরাহ্ণ

বৃহস্পতিবার সারাদেশের ন্যায় হাজীগঞ্জেও এসএসসি ও দাখিল পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। হাজীগঞ্জে এসএসসি ৯টি কেন্দ্র ও দাখিল ৩টি কেন্দ্রে পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ভোকেশনালেরও একটি কেন্দ্র রয়েছে।

এসএসসি প্রথম দিনে বাংলা ১ম পত্র পরিক্ষা অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জে এসএসসির ৯টি কেন্দ্রে ৩৬৬২ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও ৩৬০৪ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করে। দাখিলের ৩টি কেন্দ্রে ১০২৪ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও ১০০৪ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়াও ভোকেশনালে ৩৬৩ জনের মধ্যে ৩৫৭জন পরিক্ষায় অংশগ্রহণ করে। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এ তথ্য নিশ্চিত করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন