POPULAR BD NEWS
Popular BD News Logo

মেহের ডিগ্রি কলেজের নতুন উপাধ্যক্ষ জিয়া উদ্দিন চৌধুরী

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২ | সময়: ২:১৩ অপরাহ্ণ

শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মেহের ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে পদার্থ বিদ্যার সহকারি অধ্যাপক মোঃ জিয়া উদ্দিন চৌধুরী যোগদান করেছেন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন বলে নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান।
সহকারি অধ্যাপক মোঃ জিয়া উদ্দিন চৌধুরী ২০০০ সালে মেহের ডিগ্রি কলেজে পদার্থ বিদ্যার প্রভাষক হিসেবে যোগদান করেন।

উপাধ্যক্ষ পদে নিয়োগ প্রাপ্ত হওয়ার পর গত সোমবার তাঁর হাতে নিয়োগপত্র তূলে দেয়া হয়েছে। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিদ্যায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিলাভ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও ২ কন্যা সন্তানের জনক।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন