POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর জেলা পরিষদের সাবেক সংরক্ষিত সদস্য জুবাইদা মজুমদার খুশির মনোনয়নপত্র দাখিল

মোঃআনিছুর রহমান সুজন | প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২ | সময়: ৮:৪১ অপরাহ্ণ

আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে সদস্য পদে ফরিদগঞ্জ,চাঁদপুর সদর,ও হাইমচর, আসন থেকে মনোনয়ন পত্র দাখিল করেন সাবেক জেলা পরিষদের সংরক্ষিত সদস্য জুবাইদা মজুমদার খুশি ।

বুধবার ১৪সেপ্টেম্বর দুপুরে জেলা নির্বাচন অফিসারের কার্যালয় গিয়ে জেলা নির্বাচন কমিশনার তোফায়েল আহমেদের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি। এ সময় তিনি বলেন, জেলা পরিষদ থেকে যে সকল সুযোগ সুবিধা এসেছে তা এলাকায় সুষম বন্টন করার চেষ্টা করেছি।

আমার বিশ্বাস এ নির্বাচনে ফরিদগঞ্জ,চাঁদপুর সদর, ও হাইমচর উপজেলার ভোটারগণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে। বিগত ৫ বছর চাঁদপুর জেলা পরিষদের প্রতিনিধিত্ব করেছি সততার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি এবং আমার এলাকার সাধারণ জনগণের সুখে-দুখে কাছে থাকার চেষ্টা করেছি আগামী দিনেও নির্বাচিত হলে জনগণের কল্যাণে কাজ করার চেষ্টা করবো।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা হারুন আল রশিদ, ইউপি সদস্য রফিকুল ইসলাম বাচ্চু, মোঃ হারুনুর রশিদ, সংরক্ষিত মহিলা সদস্য জাহানারা বেগম সহ প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন