POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে চার ফার্মেসীতে ১৯ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২ | সময়: ৫:০৪ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের চারটি ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ১৯ হাজার অর্থদণ্ড দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার সকালে হাজীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় হাজীগঞ্জ বাজারের গোল্ডেন মেডিসিন কর্নারকে পাঁচ হাজার টাকা, নূর ফার্মেসিকে চার হাজার টাকা, স্কয়ার ফার্মেসিকে পাঁচ হাজার টাকা ও মা ডেন্টাল কেয়ারকে পাঁচ হাজার টাকাসহ সর্বমোট চারটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী পরিচালক নুর হোসেন জানান, ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত কারণে চারটি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে হাজীগঞ্জ থানার এসআই ইউনুছ ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন