শাহরাস্তি উপজেলার সেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশা মানব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে শাহরাস্তি উপজেলার পরানপুর ফাজিল মাদরাসার দুই শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় সম্পন্ন করে সংগঠনটি।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মো. সুমন জানান, এটি একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের সদস্যরা সব সময় নিজেদের সর্বোচ্চ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। সংগঠনটি যেনো সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে সে জন্য প্রশাসন, অন্যান্য সেচ্ছাসেবী সংগঠন ও প্রভাবশালীদের সর্বোচ্চ সহযোগিতা চান তিনি।
ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়ের সময় উপস্থিত ছিলেন, প্রত্যাশা মানব কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সজিব আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদিক মারুফা আক্তার সিমা, সদস্য আবুল বাশার, জান্নাতুল মাওয়া, মাজহারুল ইসলাম প্রমুখ।