POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে

চেয়ারম্যান পদে ওসমান গনি পাটওয়ারীর মনোনয়ন পত্র দাখিল

আশিক বিন রহিম | প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২ | সময়: ৩:২৬ অপরাহ্ণ

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন চাঁদপুরের প্রথম নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী।

১৪ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টায় তিনি শুভাকাঙ্খীদের সাথে নিয়ে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন।

তার মনোনয়ন পত্র গ্রহণ করেন, জেলা প্রশাসক কামরুল হাসান, সহকারী রির্টানিং কর্মকর্তা মোাহাম্মদ তোফায়েল হোসেন।

এসময় ওসমান গনি পাটওয়ারীর সাথে উপস্থিত ছিলেন, সাবেক নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী জিন্না পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী সাংবাদিকদের বলেন, আমি আশা করছি আসন্ন জেলা পরিষদ নির্বাচন উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে সম্পন্ন হবে। আমি বিশ্বাস করি স্বচ্ছ একটি নির্বাচন আমরা করতে পারবো। অবাদ, সুষ্ঠু এবং স্বচ্ছ একটি নির্বচন উপহার দেওয়া একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষেই সম্ভব। তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন