POPULAR BD NEWS
Popular BD News Logo

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো হাজীগঞ্জের হেদায়েতুল্লাহ মারওয়ানের

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২ | সময়: ১২:৫৮ পূর্বাহ্ণ
 ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের মো. হেদায়েতুল্লাহ্ মারওয়ানের (৬৪) মৃত্যু হয় ।
মঙ্গলবার  সকালে ফটিকছড়ির বিবিরহাট খাজা গাউছিয়া মার্কেট এলাকায় সড়কে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, লরিকে পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় খাগড়াছড়িমুখী একটি সিএনজিচালিত স্কুটার।
ওই সময় স্কুটারের চালক ও ৩ যাত্রীসহ চারজন আহত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন