সোমবার দুপুর ৩টা ২১। রামগঞ্জ রোড থেকে হাজীগঞ্জ বাজারে প্রবেশ করে। ৩টা ২৫ মিনিটে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে প্রাইভেটকারটি রেখে দাঁড়িয়ে কথোপকথন হয় প্রাইভেটকার চালক ও পাশে থাকা সাদা শার্ট পরিহিত এক ব্যক্তির সাথে।
কি হয়েছিলো সেই কথোপকথনে। এক মিনিট দাঁড়াতেই
পিছন থেকে আসে একটি সাদা রঙের মাইক্রোবাস। মুহুর্তেই গাড়িটি রেখে মাইক্রোবাসে উঠে যায় দুইজন। ফিরে আসেনি দুই দিনেও।
হাজীগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির কয়েকট সিসি ক্যামেরায় ধরা পড়ে এমন দৃশ্য।
কিন্তু কেনো প্রাইভেটকারটি এভাবে রেখে যাওয়া হয়েছে হাজীগঞ্জ বাজারে?
দুইদিন প্রাইভেটকারটি এখানে পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় হাজীগঞ্জ থানা পুলিশকে। পরে মঙ্গলবার রাতে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক প্রভাকর বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়।
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মুসল্লীরা ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরের পর থেকেই গাড়িটি এখানে রাখা। কেউ গাড়িটি নিতে আসেনি।
কেনো এভাবে গাড়িটি রেখে অন্য আরেকটি গাড়িতে করে উধাও হয়ে গেলো দু’জন। আসলে কি রহস্য লুকিয়ে আছে এসব কিছুর পিছনে? সব কিছুর উত্তর খুঁজছে পুলিশ।