POPULAR BD NEWS
Popular BD News Logo

পঞ্চাশ পিস ইয়াবাসহ সোহাগ গ্রেফতার 

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২ | সময়: ১০:১৮ পূর্বাহ্ণ
চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রবিবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ দিক নির্দেশনায় এসআই কামরুল হাসান কায়কোবাদ ও সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।
অভিযানে হাজীগঞ্জ পৌর মকিমাবাদ মডেল কলেজ সংলগ্ন এলাকা থেকে এক মাদক কারবারি কে ৫০পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে করে।
গ্রেফতারকৃত মাদক কারবারি মকিমাবাদ আটিয়া বাড়ীর মৃত জয়নাল আবেদীনের ছেলে মোঃ সোহাগ(৪০)।
 আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন