POPULAR BD NEWS
Popular BD News Logo

লটারিতে জেতা মোটরসাইকেলই কেড়ে নিলো ফয়সালের প্রাণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২ | সময়: ১১:২৩ অপরাহ্ণ

চাঁদপুর মেলায় ২০ টাকার টিকেটে মোটরসাইকেল পেয়েছিলো হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের বাউড়া হাজী বাড়ির ইদ্রিস মিয়ার ছেলে ফয়সাল।

কে জানতো এই মোটরসাইকেলই কেড়ে নিবে তার প্রাণ। লটারিতে মোটরসাইকেল পাওয়ার তিন মাস পর সড়ক দুর্ঘটনায় সড়কে ঝরে গেলো ফয়সালের নিথর দেহ।

সোমবার সন্ধায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ধেররায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ফয়সাল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফয়সাল ও তার দুই বন্ধু চাঁদপুর থেকে হাজীগঞ্জে আসার পথে চাঁদপুর গামী একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ফয়সাল। এই ঘটনায় আহত সোহরাব ও সোহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লায় প্রেরণ করা হয়।

নিহত ফয়সাল হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের বাউড়া হাজী বাড়ির ইদ্রিস মিয়ার ছেলে। বর্তমানে তারা হাজীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড মকিমাবাদ চৌধুরী পাড়ায় বসবাস করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন