হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়ন শ্রমিকলীগের ২১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
রবিবার বিকালে নাসিরকোর্ট শহীদস্মৃতি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন আবদুল কাইয়ুম।
হাজীগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মাসুম হাসান ফয়সাল এর সঞ্চালনায় ও দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম বকাউলের সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাৎ হোসেন।
অন্যান্যদের মধ্যে আরো বক্তৃতা করেন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শুকুর আলম গাজী,
যুগ্ম-সম্পাদক মো. ইসমাইল, প্রচার সম্পাদক আজগর পাটোয়ারী, দ্বাদশগ্রাম ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো.জহির রায়হান, উপজেলা শ্রমিকলীগের সদস্য এরশাদ মিয়া, চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে দ্বাদশগ্রাম ইউনিয়ন শ্রমিকলীগের পুরোনো কমিটি বিলুপ্ত করে ২১সদস্য বিশিষ্ট ৯০দিন মেয়াদের আহবায়ক কমিটি গঠন করা হয়। এছাড়াও নব-গঠিত আহবায়ক কমিটিকে অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নতুন কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়।
ওইসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সাবেক সভাপতি মান্নান হাওলাদার, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।