POPULAR BD NEWS
Popular BD News Logo

এশিয়া কাপের ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২ | সময়: ৮:০৭ অপরাহ্ণ

চলতি এশিয়া কাপের সুপার ফোর পর্বের শেষ ম্যাচে দুই দলের দেখায় পাকিস্তানকে হারিয়েছে শ্রীলঙ্কা। ওই ম্যাচে টস জিতে আগে বোলিং করে লঙ্কানরা।

দুবাই স্টেডিয়ামে গত কয়েক ম্যাচে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে টস। রান তাড়া করে জয়ের সংখ্যাই বেশি।

টস জিতে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, আমরা প্রথমে বোলিং করব। আমাদের আত্মবিশ্বাস সর্বোচ্চ। এই টুর্নামেন্টে আমরা খুব ভালো খেলেছি। প্রতিটি ম্যাচে আমাদের নতুন নতুন ম্যাচ সেরা খেলোয়াড় পেয়েছি। দলে ফিরেছেন শাদাব, নাসিম। এদিকে উসমান ও হাসান খেলছেন না।

লঙ্কান অধিনায়কের চাওয়াও ছিল আগে বোলিং করা। টসে হেরে শানাকা বলেন, আগে বোলিং করাটাই ভালো ছিল। তবে ফাইনাল হওয়ায় ব্যাটিং করতে পেরে খুশি। আমাদের ওপেনাররা দুর্দান্ত ফর্মে। মাধুশঙ্কা এবং মহেশ দুর্দান্ত খেলছে। বিশ্বকাপের জন্য ভালো ব্যাপার। আমরা একই দল নিয়ে নামছি।

শ্রীলঙ্কা : পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেট রক্ষক), দানুশকা গুনাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, প্রমোদ মাদুশান, মহেশ থেকশান, দিলশান মদুশান।

পাকিস্তান : মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, আসিফ আলী, হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন