POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে ৪ জুয়াড়ি গ্রেফতার

শাহরাস্তি প্রতিনিধি | প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২ | সময়: ৫:০৫ অপরাহ্ণ

চাঁদপুরের শাহরাস্তিতে ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে থানার উপ-পরিদর্শক মোঃ মাহদী হাসান ও সঙ্গীয় ফোর্স নোয়াগাঁও ভুঁইয়া বাড়ীর বাবুল হোসেনের বসত ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় বিশারা মুন্সী বাড়ির মৃতঃ শফি উল্যাহর পুত্র মোঃ মোজাম্মেল হোসেন (৩৮), নোয়াগাঁও ধোয়া বাড়ির মৃতঃ আনোয়ার হোসেনের পুত্র মোঃ আলী আক্কাস (৩৯), আরফান বাড়ির আজমল হকের পুত্র মোঃ সবুজ (৩১) ও বিশারা মোল্লা বাড়ির মৃতঃ আঃ রহিমের পুত্র মোঃ শহিদ উল্যাহকে (৫৯) গ্রেফতার করেছে।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল মান্নান জানান, জুয়া আইনের ৪ ধারায় গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন