নারায়নগঞ্জে পুলিশের গুলিতে নিহত শাওনের মৃত্যুর প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হাজীগঞ্জে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শোক র্যালিটি উত্তর পূর্ব মকিমাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশ থেকে বের হয়ে ষ্টেশন রোড সবুজ সংঘের সম্মূখে এক প্রতিবাদ সমাবেশ পালিত হয়।
সমাবেশে ওই সময়বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক আবু নাফের শাহ্, উপজেলা যুবদলের আহবায়ক মো. আক্তার হোসেন দুলাল, যুগ্ন-আহবায়ক মো. হুমায়ন কবির সুমন, পৌর বিএনপির আহবায়ক মো. মিজানুর রহমান সেলিম।
ওই সময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন সাবু, প্রচার সম্পাদক মারুফ খান রাসেল, শ্রম বিষয়ক সম্পাদক মো. আজাদ কাশারী, উপজেলা মৎস্য দলের সভাপতি মো. ইমান হোসেন, ছাত্রবিষয়ক সম্পাদক সাইফুল হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য ইকবাল সর্দার, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের সদস্য দ্বীন ইসলাম টগরসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।