POPULAR BD NEWS
Popular BD News Logo

প্যান্ট খুলে পেলো ছয়শ গ্রাম গাঁজা

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২২ | সময়: ৮:০৯ অপরাহ্ণ

হাজীগঞ্জের আলীগঞ্জে বোগদাদ বাসের যাত্রীর প্যান্ট খুলে ৬’শ গ্রাম গাঁজা জব্দ করেছে পুলিশ। ওইসময় কুমিল্লার এরশাদ আলীকে আটক করে পুলিশ।

শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোপী দাস এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে আলীগঞ্জে অবস্থান নেয়।

কুমিল্লা থেকে চাঁদপুরগামী বোগদাদ পরিবহন আলীগঞ্জে পৌঁছালে বাসটির গতিরোধ করে তল্লাশী চালায় পুলিশ।

ওইসময় ৬’শ গ্রাম গাঁজা সহ কুমিল্লা জেলার ধর্মপুর এলাকার মো. এরশাদ আলী(২৭) কে হাতেনাতে আটক করে পুলিশ।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ জানান, আটককৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন