POPULAR BD NEWS
Popular BD News Logo

ট্রাক চাপায় ৮ মাসের গর্ভবতী সন্তানসহ স্বামী স্ত্রী নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২২ | সময়: ৬:০৯ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলায় ট্রাক ও সিএনজি মুখোমুখী সংঘর্ষে স্বামী ওয়াজউদ্দীন (৩০) ও ৮মাসের গর্ভবতী স্ত্রী সাবিকুন নাহার (২৪) নিহত হয়েছে।

শনিবার বিকালে কচুয়া-গৌরিপুর সড়কের কচুয়া উপজেলার সাচারের হাটমুড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল ও সাচার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনোয়ার হোসেন জানান, ওয়াজ উদ্দীন তার স্ত্রী সহ সাচার থেকে সিএনজি যোগে বারৈয়ারা যাওয়ার সময় ঢাকা থেকে কচুয়াগামী ট্রাকের সাথে এ মুখোমুখি সংঘর্ষ ঘটে।

নিহত ওয়াজউদ্দীন ও সাবিকুর নাহার বারৈয়ারা গ্রামের অধিবাসী। সিএনজি ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। এদিকে তাদের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন