র্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকা থেকে ১৬৭ বোতল ফেন্সিডিল’সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল শুক্রবার ভোরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৬৭ বোতল ফেন্সিডিল’সহ নোয়াখালী জেলার চরজব্বর থানার চরকাজী মোখলেছ গ্রামের আবুল কালাম এর ছেলে মোঃ আব্দুস সামাদ (২২) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।