POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তর ছেংগারচর পৌর আওয়ামী লীগের উদ্যোগে এমপি রুহুলের শুভেচ্ছা বিনিময়

মাহফুজ মল্লিক | প্রকাশিত: জুলাই ৩০, ২০২০ | সময়: ৭:২৭ অপরাহ্ণ

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে পৌর আওয়ামীলীগ কার্যালয়ের আলোচনা সভায় পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইউম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন রতন ফরাজীর সন্ঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।
এসময় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ সম্পাদক আলহাজ্ব আরিফ উল্লাহ সরকার,জেলা যুবলীগের সদস্য গাজী সাখওয়াত হোসেন, মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, শ্রমিকলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ছাত্রলীগের সাবেক আহবায়ক এডভোকেট মহসিন মিয়া মানিক, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এডভোকেট সেলিম মিয়া, জহিরুল ইসলাম চৌধুরী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জামান সরকার, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, পৌর প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী, মহিলা কাউন্সিলর শিউলি আকতার, কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন