POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে সাপের কামড়ে গোফরানের মৃত্যু

ডেস্ক নিউজ | প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২২ | সময়: ৬:০৮ অপরাহ্ণ

শাহরাস্তিতে সাপের কামড়ে ১ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কুমিল্লা মেডিকেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মৃতের নিকটাত্মীয় সূত্রে জানা যায়, উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের হাড়াইরপাড় গ্রামের মৃত মহিন উদ্দিন পাটোয়ারীর পুত্র ৩ সন্তানের জনক মোঃ আঃ গোফরান পাটোয়ারী (৫০) বুধবার সকাল ৬টায় পুকুরের ঘাটলায় গোসল করার সময় একটি বিষধর তাঁকে কামড়ে দেয়। ক্রমেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে সকাল সোয়া ১০টার দিকে পরিবারের লোকজন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তাঁর অবস্থা সংকটাপন্ন দেখে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক কুমেক হাসপাতালে রেফার করেন। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন