POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ শাহাদাত আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২২ | সময়: ১১:৩১ অপরাহ্ণ
হাজীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ শাহাদাত হোসেন (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা পুলিশ। মঙ্গলবার বিকেলে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার থেকে ইয়াবাসহ হাতে-নাতে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামীমা আক্তারসহ সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃত মাদক কারবারি শাহাদাত হোসেন হাজীগঞ্জ পৌরসভাধীন পশ্চিম মকিমাবাদ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
জেলা গোয়েদা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ বাজারস্থ আরকে ফার্মেসীর সামনে মাদক কারবারি শাহাদাত হোসেনের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এরপর তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন শামীমা আক্তার।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন