শাহরাস্তি উপজেলার বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের মুখোমুখীর ঘটনায় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথ বিদ্যালয় থেকে ছুটি নিয়েছেন। তবে কত দিনের ছুটি তা জানা যায় নি।
মঙ্গলবার দুপুরে শাহরাস্তি উপজেলার নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে জরুরী বৈঠকে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান উল্ল্যাহ চৌধুরীকে প্রধান করে সহকারী শিক্ষা কর্মকর্তা আকতার হোসেন ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের বিদ্যুৎশাহী সদস্য ফরিদ উদ্দিনসহ তিন সদস্য কমিটিকে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ, থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান, পৌর মেয়র হাজী আবদুল লতিফ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মুকবুল হোসেন সহ আরো কয়েকজন।
গত কয়েকদিন ধরে বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়ে শপথ বাক্য ও নানান প্রসঙ্গ নিয়ে হট্টগোল সৃষ্টি হয়। পরে সোমবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে যান শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ আবদুল মান্নান।
পপুলার বিডিনিউজ, শাহরাস্তি, চাঁদপুর।