POPULAR BD NEWS
Popular BD News Logo

আদালতের সিদ্ধান্তে মায়ের কোলে শিশু নিশাদ

হোসেন বেপারী | প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২ | সময়: ৮:২২ অপরাহ্ণ

তিন বছর বয়সী ছোট্ট নিশাদ। জন্মের আড়াই বছর পর বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদের পর মায়ের সাথে গেলেন নিশাদ। তবে বাবা প্রবাস থেকে এসে শিশু নিশাদকে দেখার জন্য বাড়িতে আনেন। এখন মায়ের অভিযোগে আদালতের কাঠগড়ায় শিশু নিশাদ। তবে আদালতের সীদ্ধান্তে মায়ের কোলে ফিরলেন নিশাদ।

নিশাদের বাবার বাড়ি হাজীগঞ্জ পৌরসভাধীন ১২ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া বশির মেম্বার বাড়ির আব্দুল কাদেরের ছেলে।

২০১৮ সালে উপজেলার বাকিলা ইউনিয়নের সন্না গ্রামে বিয়ে করেন আব্দুল কাদের। প্রবাসে থাকা অবস্থায় তার স্ত্রী তাহমিনা বেগম অন্য ছেলের সাথে কথা বলতো বিধায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

এখন বাকবিতন্ডায় তিন বছরের শিশু সন্তান নিশাদকে নিয়ে। গেলো তিন মাস ধরে নিশাদ তার বাবার কাছে ছিল।
রবিবার চাঁদপুর আদালতে নিশাদকে তার বাবা জোরপূর্বক আটকে রাখেন বলে একটি অভিযোগ দায়ের করেন।

এদিকে নিশাদের দাদা আবুল বাসার জানান, নিশাদকে জোর করে রাখা হয়নি। তার নানু পারভিন বেগম এসে তাকে দিয়ে যায়।

আদালতের নির্দেশে সোমবার দুপুরে হাজীগঞ্জ থানা এসআই প্রভাকর বড়ুয়া নিশাদকে তার বাবার বাড়ি থেকে উদ্ধার করে আদালতে প্রেরণ করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন