হাজীগঞ্জ পৌরসভাধীন এনায়েতপুর সমাজ কল্যান পরিষদের উদ্যোগে মাদক, জুয়া, চুরি, ডাকাতি, বাল্য বিবাহ, যৌতুক, জঙ্গিবাদ প্রতিরোধে আলোচনা সভা সম্পন্ন হয়।
সোমবার বিকালে এনায়েতপুর সমাজ কল্যান পরিষদের নিজ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন হাফেজ মো আমির হোসেন।
সাংবাদিক শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় ও এনায়েতপুর সমাজ কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা রোটাঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ।
তিনি বলেন, তিনি এলাকায় দু-একটি মাত্র চোর অথবা ছিনতাই কারী অথবা মাদক কারবারি রয়েছে। তাদের কারনে সমাজকে নষ্ট হতে দেয়া যাবে না। আপনাদের উচিত তাদের বিষয়ে আমাদের কে তথ্য দিয়ে সহায়তা করা। তথ্য দাতাদের নাম গোপন রাখা হবে। এলাকাবাসী সচেতন থাকলে কোন চোর অপকর্ম করতে পারবেনা। আমরা চাই সকলের সহযোগিতা থাকলে সকল অপরাধ বন্ধ হয়ে যাবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাংবাদিক এনায়েত মজুমদার, স্থানীয় আওয়ামী নেতা ইলিয়াস।সে সময় বক্তারা বিভিন্ন সমস্যা উপস্থাপন করে বলেন, অসামাজিক কার্যকলাপে বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে কয়েকটি সংঘবদ্ধ চক্র একত্রিত বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। তাই ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস করে না। অসামাজিক কার্যকলাপ থেকে প্রতিকার চান স্থানীয়রা।
ওইসময় স্থানীয় গন্যমান্য নেতৃবৃন্দ ও বাজার ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।