POPULAR BD NEWS
Popular BD News Logo

সিএনজি চালক আহত

নারী গ্রাম পুলিশের ঘরে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা: প্রতিবাদ করায় হামলা

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২২ | সময়: ৬:৩৮ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলায় নারী গ্রাম পুলিশকে উত্যক্ত করার প্রতিবাদ করায় সংঘবদ্ধ হামলায় গুরতর আহত সিএনজি চালক নূর মোহাম্মদ। শনিবার রাতে বাকিলা হাসপাতালের পিছনে তোফায়েল মিয়ার বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে। ওইসময় ৯৯৯ কল দিলে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা আহত নুর মোহাম্মদকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়। এ বিষয়ে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

বাকিলা ইউনিয়নের খলাপড়া গ্রামের বাসিন্দা বতু মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪০) নারী পুলিশের সদস্য ডলি আক্তার (২৫) কে দীর্ঘদিন যাবত বিভিন্ন প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাব দেয়। ঘটনার দিন শনিবার রাতে জাহাঙ্গীর আলম সেই ডলি আক্তারের বাসায় প্রবেশ করার চেষ্টা করে। পরে ডলি আক্তার ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে এসে জাহাঙ্গীর আলমকে আটক করেন। জাহাঙ্গীর আলম বাকিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। তবে তাকে দল থেকে বহিস্কার করতে গেল ৭ জুন সভাপতি ও সাধারণ সম্পাদক একটি পরিপত্র জেলা ও উপজেলা আওয়ামীলীগের কাছে প্রেরণ করেন।

আহত নূর মোহাম্মদ বলেন, ঘটনার সময় জাহাঙ্গীর আলম ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ষ্টীলের চার্জ লাইট ও কাঠের আদল দিয়া এলোপাতাড়ি আঘাত করে নগদ অর্থ চিনিয়ে নেয়। তারপক্ষে মো. রাহাদ (২৮) গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে। জীবনের নিরাপত্তা চেয়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সু-বিচার প্রত্যাশা করেন তিনি।

নারী গ্রাম পুলিশের সদস্য ডলি আক্তার বলেন, জাহাঙ্গীর আলম বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে কয়েক বছর ধরে উত্যক্ত করে আসছে। কাউকে জানাতে চাইলে বিভিন্ন ভাবে হুমকি-ধমকি প্রদর্শন করেন জাহাঙ্গীর।

নুর মোহাম্মদের ভাই কাউছার হোসেন বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে জাহাঙ্গীর আলম, আক্তার হোসেন ও রাহাত হোসেনসহ আটজনকে বিবাদী করা হয়। এ বিষয়ে কাউছার তার ভাইকে মারধরের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবী করেন।

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে জাহাঙ্গীর আলম অসুস্থ দাবী করে সকল প্রশ্নের উত্তর এড়িয়ে যান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন