হাজীগঞ্জ উপজেলার বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ধর্ষক সুজন হোসেনকে (৬৫) তার ছেলে ওমর ফারুক পুলিশের কাছে তুলে দেন।
স্কুল শিক্ষার্থীর মা শুক্রবার রাতে বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ধর্ষক সুজন হোসেন বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুল গ্রামের ২নং ওয়ার্ডের সেকান্তর হাজী বাড়ীর বাসিন্দা।
ধর্ষক সুজন হোসেন বলেন, শালিশী বৈঠকে তাকে মারধর করায় ধর্ষণের কথা শিকার করেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, ধর্ষক সুজন হোসেনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। নির্যাতিত শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।