POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে খোলা বাজারে চাল বিক্রি শুরু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২২ | সময়: ১১:১০ পূর্বাহ্ণ

চাঁদপুরে “শেখ হাসিনার বাংলাদেশ খুদা হবে নিরুদ্দেশ ” এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে ওএমএস ও টিসিবির কার্যক্রম সমন্বয় সাধনের মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রিয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান ও চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম বার।

বৃহস্পতিবার সকালে ওয়ারলেস বাজার সমবায় মার্কেটের সামনে খোলা বাজারে চাল বিক্রিয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

এছাড়া জেলার নিম্ন আয়ের ও দরিদ্র লোকদের খাদ্য সহায়তা দেয়ার লক্ষে আগামী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫টাকা কেজি দরে প্রত্যেক উপকারভোগী পরিবারকে মাসিক ৩০ কেজি হারে চাল প্রদান করা হয়।

ইতোমধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির ডিজিটাল ডাটাবেজের আওতায় চাঁদপুরে ৫৩হাজার ২শ’ ৭৭ পরিবারকে তালিকাভুক্ত করা হয়েছে। এ কর্মসূচি সফল করার জন্য ১শ’ ২৬ জন ডিলারের মাধ্যমে প্রতিমাসে ১৫৯৮.২৫০ মে. টন চাল বিতরণ হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন