POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ আটক এক

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ৩১, ২০২২ | সময়: ১২:০৬ অপরাহ্ণ

কুমিল্লায় ০৭কেজি গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জাগুরঝুলি বিশ^রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১।

অভিযান পরিচালনাকালে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী’কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার লাকসাম থানার মোহাম্মদপুর গ্রামের আনোয়ার হোসেন’র ছেলে মোঃ মনির হোসেন (৩৫)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিঞ্জপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন