POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে রিয়া বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ৩০, ২০২২ | সময়: ৯:৪৩ অপরাহ্ণ

শাহরাস্তি উপজেলার শোরসাক বাজারে ১ টি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩০ আগষ্ট) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমজাদ হোসেন এ দণ্ডাদেশ দেন।

উপজেলা সহকারী কমিশনারের (ভুমি) কার্যালয় সূত্রে জানা যায়, শোরশাক বাজারের রিয়া বেকারিকে সঠিকভাবে পন্য মোড়কজাত না করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমজাদ হোসেন জানান, পণ্যের যথাযথ মোড়ক ও পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ দন্ড দেয়া হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন