POPULAR BD NEWS
Popular BD News Logo

বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ৩০, ২০২২ | সময়: ৭:১৩ অপরাহ্ণ

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিনই ভাঙছে পূর্ববর্তী দিনের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১২ জনে। সোমবার (২৯ আগস্ট) সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২০১ জন।

মঙ্গলবার (৩০ আগস্ট) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ১৯৬ জনই ঢাকার বাসিন্দা। এই সময়ে ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হন ৪১ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ৭১২ জনের মধ্যে ৬০১ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে রয়েছেন সর্বমোট ১১১ জন রোগী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (৩০ আগস্ট) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৫ হাজার ৯৩০ জন। এর মধ্যে ঢাকায় ৪ হাজার ৮৮৮ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৪২ জন।

সূত্র:ঢাকা পোস্ট
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন