POPULAR BD NEWS
Popular BD News Logo

গণমাধ্যমকর্মী বিলের সময় বাড়ল আরও ৬০ দিন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ৩০, ২০২২ | সময়: ৬:৩৬ অপরাহ্ণ

সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এবং মালিকদের সংগঠনের অনেকগুলো ধারা নিয়ে বিরোধিতা করে সংসদে উত্থাপিত ‘গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলি) বিল-২০২২’ পরীক্ষা করার জন্য আরও ৬০ দিন সময় নিলো সংসদীয় কমিটি।

মঙ্গলবার (৩০ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বিলটি পরীক্ষার জন্য ৬০ কার্যদিবসের সময় চান। পরে স্পিকার তার প্রস্তাবটি ভোটে দিলে সংসদ তাতে অনুমোদন দেয়।

দ্য নিউজপেপার এমপ্লয়িজ (চাকরির শর্তাবলী) আইনে সাংবাদিক, প্রেস শ্রমিক ও প্রেস কর্মচারীদের চাকরির শর্ত, আর্থিক বিষয় ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণ করা ছিল। সরকার ওই আইনকে রহিত করে সব শ্রমিকের জন্য ২০০৬ সালে ‘শ্রম আইন’ প্রণয়ন করে, যাতে সংবাদপত্রের সাংবাদিক, প্রেস শ্রমিক ও প্রেস কর্মচারীদের বিষয়গুলোও অন্তর্ভুক্ত করা হয়।

গত ২৮ মার্চ আলোচিত খসড়া এই আইনটি সংসদে তোলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। পরে বিলটি ৬০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

এরপর গত ৬ জুন ৬০ দিন সময় নেয় সংসদীয় কমিটির সভাপতি। বিলটি সংসদে ওঠার পর সংসদীয় কমিটি এ বিলটি নিয়ে এখন পর্যন্ত কোনো বৈঠক করেনি।

সূত্র:ঢাকা পোস্ট
H/N
ADVERTISEMENT

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন