POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক নিউজ | প্রকাশিত: আগস্ট ৩০, ২০২২ | সময়: ২:২৭ অপরাহ্ণ

কুমিল্লায় ১০কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার কান্দিরপাড় জিলা স্কুল রোড এলাকা বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনা কালে ১০ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দমতখলা (দিঘীর পাড়) গ্রামের মৃত রেনু মিয়া’র ছেলে মোঃ মোস্তফা (২৭), একই গ্রামের আব্দুল করিম’র ছেলে মোঃ মোসলেম মিয়া (৪০) এবং ৩। কুমিল্লা জেলার মুরাদনগর থানার চাঁনপুর (বৌ বাজার) গ্রামের মৃত ওরন মিয়া’র ছেলে জামাল মিয়া (৫৫)।

র‌্যাব-১১ উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন