POPULAR BD NEWS
Popular BD News Logo

গন্ধর্ব্যপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ২৯, ২০২২ | সময়: ১১:০২ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গন্ধর্ব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ফসলি মাঠে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০০০০ টাকা জরিমানা করা হয়৷ এছাড়াও পাইপসহ বালু উত্তোলনের সরঞ্জামাদি জব্দ করা হয়৷

সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক বলেন, উপজেলা প্রশাসন কোথাও ড্রেজার চালানোর কোন অনুমতি দেয় নি এবং এই ক্ষেত্রে আইনানুগ কোন সুযোগও নেই৷

যে কোন ক্ষেত্রে এই জাতীয় সংবাদ জানামাত্রই আমাদের জানান, আমরা একে একে প্রতিটিতে ব্যবস্থা নিচ্ছি। জনস্বার্থে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রম্যমান অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন