POPULAR BD NEWS
Popular BD News Logo

জমিয়তে উলামায়ে ইসলামের শাহরাস্তি উপজেলা কমিটি গঠন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ২৯, ২০২২ | সময়: ৬:২৩ অপরাহ্ণ

মাওলানা ওবায়দুর রহমানকে সভাপতি ও মাওলানা জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে শাহরাস্তি উপজেলা এই প্রথম কমিটি গঠন করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

সোমবার (২৯ আগস্ট ) রাড়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত কাউন্সিল অনুষ্ঠানে জেলা সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশার স্বাক্ষরিত পত্রে এ কমিটি অনুমোদন দেয়া হয় ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাওলানা হোসাইন আহমেদ মাওলানা আব্দুল বাতেন, মাওলানা ফরিদ উদ্দিন মাওলানা মাসুদ। মাওলানা সাইফুল্লাহ যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মুসলেহ উদ্দিন মাওলানা শরীফ। মাওলানা নুর আলম সাংগঠনিক সম্পাদক। মাওলানা কাজী ফারুক সহ-সাংগঠনিক সম্পাদক। মাওলানা মুফতি রহমত উল্লাহ প্রচার সম্পাদক মাওলানা মুফতি হাবিবুল্লাহ সহ প্রচার সম্পাদক। হাফেজ ক্বারী জুবায়ের অর্থ বিষয়ক সম্পাদক হাফেজ আনোয়ার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা তাজুল ইসলাম সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রহিম। সমাজসেবা সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদ উল্লাহ অফিস সম্পাদক হাফেজ মাওলানা এরশাদ। যুব বিষয়ক সম্পাদক মাওলানা আহসানুল্লাহ ও ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ সদস্য মাওলানা সাকিব মাওলানা মারুফ মাওলানা কাউসার, মাওলানা রিয়াজুল রহমান মাওলানা নোমান মাওলানা বশির মাওলানা মোহাম্মদ আলী হাফেজ জাহিদ মাওলানা নিজাম উদ্দিন মাওলানা মাহফুজুর রহমান ।

কাউন্সিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতারাসহ বিভিন্ন জেলা-উপজেলার নেতারা।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন