POPULAR BD NEWS
Popular BD News Logo

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

দেশে ১৯৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু এক

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ২৬, ২০২২ | সময়: ৫:৪৪ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২৯ হাজার ৩২১ জন মারা গেছেন। এ সময় ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১০ হাজার ৯৪৪ জনের

আজ শুক্রবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সারা দেশে নতুন রোগী শনাক্ত হয়েছিল ২৫৮ জন। আর একজনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ৮৪ জন। এ সময় ৪ হাজার ৭৩৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৭২১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ১৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।

এতে আরো বলা হয়, নতুন শনাক্তদের মধ্যে ১১৭ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৪৫ জেলায় গত একদিনে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।

সূত্র:কালের কন্ঠ
Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন