POPULAR BD NEWS
Popular BD News Logo

উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল অবস্থায় থাকায়

বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ২৬, ২০২২ | সময়: ৪:০৪ অপরাহ্ণ

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল অবস্থায় থাকায় শুক্রবার বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রহমান জানিয়েছেন, আগামীকাল শনিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। পরবর্তী তিন দিনেও বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সন্দ্বীপ, রাঙামাটি ও কুতুবদিয়ায় মাত্র ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া কুমিল্লায় সামান্য বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকাসহ সারাদেশে আর কোনো বৃষ্টি হয়নি বলে আবহাওয়া অফিস জানায়।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার রাঙামাটিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং মাদারীপুর, তেঁতুলিয়ায়, রাঙামাটি, ফেনী, কুতুবদিয়া ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

সূত্র:যুগান্তর
N/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন