POPULAR BD NEWS
Popular BD News Logo

অচেনা যুবকের কাঁধে মাথা রেখে ঘুম তরুণীর, পরে প্রেম

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ২৪, ২০২২ | সময়: ৮:৪১ অপরাহ্ণ

একই বাসে চেপে বাড়ির দিকে ফিরছিলেন এডি ওসোক্কো হুয়ারকায়া ও ক্যাটালিনা। ক্যাটালিনা প্রথমে বসে ছিলেন এক নারী সহযাত্রীর পাশে। কিছু দূর যেতে, সেই নারী নেমে যান। তার জায়গায় বসেন এডি। কিছুক্ষণ পর ক্লান্তিতে এডির কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েন ক্যাটালিনা।

সহযাত্রীর ঘুমে যাতে কোনও রকম ব্যাঘাত না ঘটে সেজন্য পুরো যাত্রাপথে এক চুলও নড়েননি এডি। এডির এমন ব্যবহারেই মন মজে ক্যাটালিনার। প্রেমে পড়ে যান দু’জন।

তবে প্রথম দিনই নিজের মনের কথা প্রকাশ করতে পারেননি কেউ। টিকটক তারকা এডি জানিয়েছেন, কাঁধে মাথা রেখে ঘুমালেও সে দিন ক্যাটালিনাকে কিছুই বলেননি তিনি। পরে এক দিন ফের বাসে করে ফেরার সময়ে ক্যাটালিনার সঙ্গে দেখা হয় তার। আর বিলম্ব করেননি এডি। সরাসরি কথা বলেন ক্যাটালিনার সঙ্গে। চান ফোন নম্বর। ক্যাটালিনাও মানা করেননি। আলাপচারিতা প্রেমে পরিণত হতে সময় লাগেনি।

অচেনা এক তরুণীর প্রেমে পড়ার বিষয়টি এডি নিজেই জানিয়েছেন টিকটকে। প্রকাশের পরই এমন ফিল্মি কায়দার প্রেমকাহিনি ঝড় তুলেছে নেটমাধ্যমে। প্রায় ২ কোটি মানুষ দেখেছেন এডি-ক্যাটালিনার ভিডিও।

আনন্দে আত্মহারা এডি জানিয়েছেন, এখনও এই ঘটনা তার কাছে স্বপ্নের মতো মনে হয়। তিনি চিরকালই এমন সুন্দর একজন মানুষকে সঙ্গী হিসাবে চাইতেন। ক্যাটালিনাই পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী বলেও দাবি এডির।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন